রিফান্ড পলিসি
ইকেয়ার একাডেমী - আমাদের রিফান্ড পলিসি ও শর্তাবলী
Ecare Academy-তে কোনো কোর্সে এনরোল করার আগে অনুগ্রহ করে আমাদের রিফান্ড পলিসি মনোযোগ সহকারে পড়ে নিন।
১. রিফান্ডের সাধারণ শর্তাবলী
- কোনো কোর্সে এনরোল করার পর, কোর্সের মেইন লাইভ ক্লাস বা ব্যাচ শুরু হওয়ার পূর্বে কোর্স ফি (সম্পূর্ণ বা আংশিক) কোনো অবস্থাতেই রিফান্ডযোগ্য নয়।
- কোর্সের লাইভ ক্লাস বা ব্যাচ শুরু হয়ে গেলে, প্রথম মডিউল বা ১ (এক) সপ্তাহ সম্পন্ন হওয়ার পূর্ব পর্যন্ত কোনো রিফান্ড প্রদান করা হবে না।
২. রিফান্ডের যোগ্যতা
- প্রথম ১টি মডিউল বা ১ সপ্তাহ সম্পন্ন হওয়ার পর, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে রিফান্ডের জন্য আবেদন করা যেতে পারে।
- রিফান্ডের আবেদন অবশ্যই মডিউল/১ সপ্তাহ শেষ হওয়ার পরবর্তী ৭ দিনের মধ্যে করতে হবে।
- নির্ধারিত সময় (৭ দিন) অতিক্রম করলে কোনো রিফান্ড আবেদন গ্রহণযোগ্য হবে না।
৩. রিফান্ড পাওয়ার শর্তসমূহ
রিফান্ড পেতে হলে নিচের শর্তগুলো পূরণ করতে হবে:
- কোর্স ফি অবশ্যই সম্পূর্ণ পরিশোধিত হতে হবে।
- রিফান্ডের জন্য যৌক্তিক ও গ্রহণযোগ্য কারণ প্রদান করতে হবে।
- শুধুমাত্র Ecare Academy-এর পক্ষ থেকে প্রদত্ত সার্ভিসে সমস্যা থাকলে (যেমন: কোর্সে প্রতিশ্রুত সুবিধা প্রদান না করা), তখনই রিফান্ড প্রযোজ্য হবে।
- প্রোমোকোড ব্যবহার না করে এনরোল করলে পরবর্তীতে সেই ডিসকাউন্টের সমপরিমাণ অর্থ দাবি করা যাবে না।
৪. রিফান্ডের জন্য আবেদন প্রক্রিয়া
রিফান্ডের জন্য নিচের ইমেইলে আবেদন করতে হবে:
support@ecareacademy.com
আবেদনে অবশ্যই উল্লেখ করবেন:
- আপনার নাম
- রেজিস্টার্ড ইমেইল
- কোর্সের নাম
- রিফান্ডের কারণ
৫. রিফান্ড প্রসেসিং সময়
আপনার আবেদন যাচাই-বাছাই শেষে যদি গ্রহণযোগ্য মনে হয়, তবে ১৪–২১ কার্যদিবসের মধ্যে রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করা হবে।