রিফান্ড পলিসি

ইকেয়ার একাডেমী - আমাদের রিফান্ড পলিসি ও শর্তাবলী

Ecare Academy-তে কোনো কোর্সে এনরোল করার আগে অনুগ্রহ করে আমাদের রিফান্ড পলিসি মনোযোগ সহকারে পড়ে নিন।

১. রিফান্ডের সাধারণ শর্তাবলী

  • কোনো কোর্সে এনরোল করার পর, কোর্সের মেইন লাইভ ক্লাস বা ব্যাচ শুরু হওয়ার পূর্বে কোর্স ফি (সম্পূর্ণ বা আংশিক) কোনো অবস্থাতেই রিফান্ডযোগ্য নয়।
  • কোর্সের লাইভ ক্লাস বা ব্যাচ শুরু হয়ে গেলে, প্রথম মডিউল বা ১ (এক) সপ্তাহ সম্পন্ন হওয়ার পূর্ব পর্যন্ত কোনো রিফান্ড প্রদান করা হবে না।

২. রিফান্ডের যোগ্যতা

  • প্রথম ১টি মডিউল বা ১ সপ্তাহ সম্পন্ন হওয়ার পর, নির্দিষ্ট শর্ত সাপেক্ষে রিফান্ডের জন্য আবেদন করা যেতে পারে।
  • রিফান্ডের আবেদন অবশ্যই মডিউল/১ সপ্তাহ শেষ হওয়ার পরবর্তী ৭ দিনের মধ্যে করতে হবে।
  • নির্ধারিত সময় (৭ দিন) অতিক্রম করলে কোনো রিফান্ড আবেদন গ্রহণযোগ্য হবে না।

৩. রিফান্ড পাওয়ার শর্তসমূহ

রিফান্ড পেতে হলে নিচের শর্তগুলো পূরণ করতে হবে:

  • কোর্স ফি অবশ্যই সম্পূর্ণ পরিশোধিত হতে হবে।
  • রিফান্ডের জন্য যৌক্তিক ও গ্রহণযোগ্য কারণ প্রদান করতে হবে।
  • শুধুমাত্র Ecare Academy-এর পক্ষ থেকে প্রদত্ত সার্ভিসে সমস্যা থাকলে (যেমন: কোর্সে প্রতিশ্রুত সুবিধা প্রদান না করা), তখনই রিফান্ড প্রযোজ্য হবে।
  • প্রোমোকোড ব্যবহার না করে এনরোল করলে পরবর্তীতে সেই ডিসকাউন্টের সমপরিমাণ অর্থ দাবি করা যাবে না।

৪. রিফান্ডের জন্য আবেদন প্রক্রিয়া

রিফান্ডের জন্য নিচের ইমেইলে আবেদন করতে হবে:

support@ecareacademy.com

আবেদনে অবশ্যই উল্লেখ করবেন:

  • আপনার নাম
  • রেজিস্টার্ড ইমেইল
  • কোর্সের নাম
  • রিফান্ডের কারণ

৫. রিফান্ড প্রসেসিং সময়

আপনার আবেদন যাচাই-বাছাই শেষে যদি গ্রহণযোগ্য মনে হয়, তবে ১৪–২১ কার্যদিবসের মধ্যে রিফান্ড প্রক্রিয়া সম্পন্ন করা হবে।